মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হারুন অর-রশিদ।
মুছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রাশেদের সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মোতালিবের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন সহ সাংগঠনিক সম্পাদক মোস্তফা আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদির, সহ-সভাপতি মোস্তফা আহমেদ, প্রচার সম্পাদক লিটন মিয়া,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মজনু, বিদ্যালয়ের সাবেক সভাপতি সুহেরা আক্তার, বিএনপি নেতা হালিম আজাদ, আলাউদ্দিন আজাদ,আশরাফ উদ্দিন মোল্লা,আল আমিন, ডা. কাউছার,ইউপি সদস্য আসাদ মিয়া প্রমুখ। এ ছাড়াও উপজেলা ইউনিয়ন বিএনপির দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি বাবুল মিয়া (আমিন),যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, বিস্কুট দৌড়, মোরগ লড়াইসহ নানা ক্রীড়া ইভেন্টে অংশ নেয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য দেখতে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ শত শত দর্শনার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিকেলে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ