শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

বগুড়ায় চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী রজব আলী,জিয়ারুল ইসলাম গ্রেফতার

বায়েজিদ হোসেন, বগুড়া : বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া জেলার কাহালু থানার মামলা নং-১১ তারিখ-২৭/০৮/২০২৪ ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪ দঃ বিঃ (সংযুক্ত -৩০২) জমিজমা এবং পূর্বশত্রুতার জের ধরে সংঘঠিত চাঞ্চল্যকর মঞ্জুরুল হক মন্টু (৫৮) হত্যা মামলার এজাহার নামীয় ৩ নং পলাতক আসামী মোঃ রজব আলী (৪৮) এবং ০৪ নং আসামী মোঃ জিয়ারুল ইসলাম (৪০) ডিএমপি ঢাকার উত্তরা পূর্ব থানাধীন ৮নং সেক্টর মালেকা বানু আদর্শ বিদ্যা নিকেতন এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২ মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম, অতিরিক্ত ডিআইজি এর দিকনির্দেশনায় র‌্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় অদ্য ১৫/০২/২০২৫ খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র‌্যাব-১, সিপিসি-২, উত্তরা ঢাকা যৌথ অভিযান পরিচালনা করে ডিএমপি ঢাকার উত্তরা পূর্ব থানাধীন ৮নং সেক্টর মালেকা বানু আদর্শ বিদ্যা নিকেতন এর সামনে হতে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক ৩নং আসামী মোঃ রজব আলী সরকার (৪৮), পিতা-মৃত রিয়াজ উদ্দিন সরকার, সাং-পোয়ালগাছা, থানা-শাহজাহানপুর এবং ৪নং আসামী মোঃ জিয়াউল হক (৪০), পিতা-মৃত গোলাম হোসেন, সাং-জামগ্রাম, থানা-কাহালু, উভয় জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার কাহালু থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ