বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আত্মগোপনে থাকা ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবে অভিযানে গ্রেফতার ভারতে পলায়নকালে চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সেন্টু শিকদার র‍্যাবের অভিযানে গ্রেফতার যাত্রীর ছদ্মবেশে মাদকদ্রব্য বহন করাকালে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শুকতাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে ফেইচবুকে গুজবের জবাব: রাস্তা-ঘাট ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনের আহ্বান ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

গুরুদাসপুর স্বেচ্ছাসেবক দলের আনন্দ শোভাযাত্রা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি..
নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে গুরুদাসপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল আনন্দ শোভাযাত্রা করেছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ মাঠ থেকে ওই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের চাঁচকৈড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৈতালী হাট মোড়ে পথশোভা করেছে।
আয়োজক সুত্র জানায়, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আছাদুজ্জামান আছাদকে সদস্য সচীব ও রহিম নেওয়াজকে আহবায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সদস্যদের স্বাগত ও অভিনন্দন জানাতে এমন আয়োজন।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম আহম্মেদ জানান, নবগঠিত জেলা বিএনপির আহবায়ক (আংশিক) কমিটির সদস্য সচীব নির্বাচিত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আছাদুজ্জামান আছাদ। তিনিসহ সকল সদস্যদের স্বাগত জানাতে আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে।শোভাযাত্রা শেষে পথসভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব শিহাব উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন-পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,যুগ্ম আহবায়ক রাঙ্গা মোল্লা। উপস্থিত ছিলেনউপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সেলিম রেজা,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব আব্দুল আজিজ, পৌর ছাত্রদলের সদস্য তাহসিন রহমান মিহাল প্রমুখ।



ফেসবুকে আমরা
নোটিশ