তেরখাদা প্রতিনিধিঃ ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে যৌথবাহিনী কর্তৃক তেরখাদা উপজেলায় ডেবিল হান্ট পরিচালিত হয়। চলমান এ কার্যক্রমের অংশ হিসেবে, তেরখাদা উপজেলার এগারোআমাতলা মোড়সহ বিভিন্ন স্থানে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট সদস্য ও পুলিশের যৌথ মহড়া প্রদান এবং চেক পোষ্ট বসানো হয় । উক্ত মহড়া ও চেক পোষ্ট সমূহের নেতৃত্ব প্রদান করেন সাঃ লেঃ আব্দুল মোমিন,(এসডি),(এসডব্লিউ),বিএন (পি নং -৪০৭৭)। চেক পোষ্টগুলোতে বিভিন্ন শ্রেণির যানবাহন ও পরিবহনের কাগজপত্র, হেলমেট, চালকের কাগজপত্র পরীক্ষা/ চেক করা হয়। অধিকাংশ গাড়ীর কাগজপত্র ও হেলমেট ছাড়া গাড়ী সমূহ আটক করা হয়। এ সময় সন্দেহভাজনদের চেকিং করতে দেখা যায়।