মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

দুর্গাপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পান বরজে আগুন লাগানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর-দুর্গাপুরে মহামান্য আদালতের জারীকৃত ১৪৪ ধারা অমান্য করে প্রতিপক্ষে ফাঁসাতে পান বরজে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামের ও তার সহযোগীদের বিরুদ্ধে।
৮ ফেব্রুয়ারী (শনিবার) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার দেলুয়াবাড়ী ইউপির ক্ষিদ্রলক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। লাগানো আগুনে শুধুমাত্র পাশের বেড়া পুড়েছে তবে পান বরজের চালা ও সম্পূর্ণ পান অক্ষত রয়েছে।
ভুক্তভোগী জাহিদ হোসেন জানান, আওয়ামী প্রভাবশালী রিয়াজুল চেয়ারম্যান দীর্ঘদিন ধরে আমাদের জমি অবৈধভাবে ভোগ দখল করে আসিতেছে যা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত থেকে বিবাদমান পান বরজের উপর ১৪৪ ধারা জারি করেছে। আদালতের প্রতি সম্মান রেখে আমরা কোন রুপ বিবাদে যাইনি । আমাদের ফাঁসাতে পূর্ব পরিকল্পিতভাবে পান বরজ-টির নেট খুলে চারদিকের বেড়াতে আগুন লাগায়। ফায়ার সার্ভিসের গাড়ির আওয়াজে আমাদের ঘুম ভেঙ্গে গেলে বাহিরে দেখি বেড়াতে আগুন জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, রিয়াজুল ইসলাম,সাইদুল , শহিদুল ইসলাম, মাইনুল,আলম ,আবু সাইদ , আব্বাস , মোস্তফা, জব্বার,জীবন অজ্ঞাত কিছু লোকজন। ফায়ার সার্ভিস ও আমাদের আত্মীয়-স্বজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। বরজ-টির পান ওপরে ছাউনি সম্পূর্ণ অক্ষত রয়েছে।প্রত্যক্ষদর্শী মরিয়ম বিবি জানান, পান বরজটি-তে নতুন নেট লাগানো ছিল। সেটি খুলে আগুন লাগিয়েছে প্রতিপক্ষের ভাসানোর উদ্দেশ্যে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় তাদের উদ্দেশ্য সফল হয়নি। তবে এমন ফাঁসানোর চেষ্টার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।এ বিষয়ে অভিযুক্ত সাইদুল ইসলাম জানান, পান বরজ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই আমি জড়িত নয় । আম বাগান নিয়ে আমি মন্তব্য করতে পারবো।এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, পান বরজে অগ্নিকাণ্ডের ঘটনায় রাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনী। করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুকে আমরা
নোটিশ