শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

অতীতে যারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার দল তাদের মুল্যায়ন করবে

গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি..
‘বিএনপি কিংবা সহযোগী সংগঠনের নেতা-কর্মী যারা অতীতে আওয়ামী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে হামলা,মামলা,জেল,জুলুমের শিকার হয়েছেন দল তাদের মুল্যায়ন করবে। তার আগে দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। সাধারণ মানুষের পাশে থেকে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। তবে যারা আওয়ামী নেতা-কর্মীদের সাথে সমঝোতা করবে,চাঁদাবাজী,দখল,সন্ত্রাসীসহ নানা অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পরবে তাদের স্থান বিএনপিতে হবে না।’
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নাটোরের গুরুদাসপুর পৌর যুবদল আয়োজিত অস্থায়ী কার্যালয় অভার ব্রীজ সংলগ্ন খামার বাড়িতে নাটোর জেলা যুবদলের সহ-সভাপতি শহীদ সাব্বির রহমান তালুকদার গামার ২১ তম শাহাদৎ বার্ষিকীর দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা নাটোর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী ওই কথাগুলো বলেন।
পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন হাসানের আয়োজন ও সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি আফজাল হোসেন বাবু, নাটোর শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক লিটন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের আহবায়ক সময় হাসান, আপেল মাহমুদ, জিল্লুর হমান,ফারুক হোসেন, জিয়াউল হক জিয়া।
পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাইদুল ইসলাম,মাহফুজ,সেলিম হোসেন,ইয়ারুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য- নাটোর জেলা যুবদলের সহ-সভাপতি শহীদ সাব্বির রহমান তালুকদার গামাকে ২০২৪ সালে নাটোর শহরে প্রকাশ্যে কুপিয়ে যখম ও পরে গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয়। আদালত অভিযুক্তদের ফাসির রায় দিলেও রাষ্ট্রপতির আদেশে আসামীদের খালাশ দেয়া হয়। গামা সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা।



ফেসবুকে আমরা
নোটিশ