শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, এলাকাবাসীর হামলায় আহত ১৫

উমর ফারুক মাহী, গাজীপুর : গাজীপুর মহানগরের ধীরাশ্রমে আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা কয়েকজনের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।এ ঘটনায় নিহতের খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি কেউ নিশ্চিত করেননি। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকেই আ ক ম মোজ্জামেলের ধীরাশ্রমের পৈত্রিক বাড়ির আশপাশে কিছু লোকজন অবস্থান নেয়। এরপর রাতে হঠাৎ তারা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকে। এ সময় মসজিদে মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয়।এরপর এলাকাবাসী সেখানে এসে তাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছাত্র-জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে মারধর করেছেন। এতে ১২-১৩ জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।



ফেসবুকে আমরা
নোটিশ