বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আত্মগোপনে থাকা ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবে অভিযানে গ্রেফতার ভারতে পলায়নকালে চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সেন্টু শিকদার র‍্যাবের অভিযানে গ্রেফতার যাত্রীর ছদ্মবেশে মাদকদ্রব্য বহন করাকালে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শুকতাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে ফেইচবুকে গুজবের জবাব: রাস্তা-ঘাট ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনের আহ্বান ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

প্রতিমন্ত্রী-শাহরিয়ার আলমের বাসায় আ’গুন জ্বা’লিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

স্টাফ রিপোর্টার : রাজশাহীর-৬ আসনের সাবেক এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারী) দুপুরে বাঘার আড়ানী পৌরসভার চকসিঙ্গা মহল্লায় তিনতলা বাসভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাঘা উপজেলা সদর ও চারঘাটের দিক থেকে শতাধিক মোটরসাইকেলে বিক্ষুব্ধ লোকজন বাড়িটির সামনে যান। এরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, বাড়ীর ভিতরে আগুন জ্বলছিলো। দুপুর ২ টা পর্যন্ত বাড়িটি থেকে ধোয়া উড়তে দেখেছি। ততক্ষণে কেউ বাড়ীতে নেভানোর কাজে এগিয়ে আসেনি। এমনটি ফায়ারসার্ভিস কর্মীদেরও দেখা যায়নি।
শাহরিয়ার আলম ২০০৮ সালের নির্বাচনে প্রথম রাজশাহী-৬ (বাঘা- চারঘাট) আসনের এমপি নির্বাচিত হন। এরপর আরও তিনবার এ আসনের এমপি হন। দুই মেয়াদে তিনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে দ্বাদশ সংসদে তিনি মন্ত্রিত্ব পাননি।গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন রাজশাহীর প্রায় সব এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়। তবে শাহরিয়ারের বাড়িটি একেবারেই অক্ষত ছিল। বৃহস্পতিবার শেষ পর্যন্ত বাড়ীটিও জ্বালিয়ে দেওয়া হলো।আওয়ামী সরকারের পতনের পর থেকে শাহরিয়ার আলম আত্মগোপনে আছেন।



ফেসবুকে আমরা
নোটিশ