সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

শেরপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

এফ এম সিফাত হাসান, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” প্রতিপাদ্যকে সামনে রেখে এক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় শহরের বটতলা মোড়ে বটতলা সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ.বি.এম শফিকুল ইসলাম শান্ত। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু।
পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আলহাজ মুস্তাফিজুর রহমান মিন্টু, ফাহিম মোরশেদ বাধন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান লিখন, দপ্তর সম্পাদক আল-আমিন মোল্লা, মো: হাসানূর রেজা জিয়া, আবুল হোসেন আবু,শওকত হোসেন, সোহাগ তালুকদার, মিলন তালুকদার প্রমুখ। উল্লেখযোগ্যভাবে, মানববন্ধনে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, যিদনি মডেল স্কুল এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্ররা অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় ব্যবসায়ীর ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন এবং মাদকবিরোধী প্রচারণায় তাদের সমর্থন ব্যক্ত করেন। তাদের অংশগ্রহণে কর্মসূচিটিকে আরও অর্থবহ করেছে। বক্তারা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন। এছাড়াও সমাজের প্রতিটি স্তরে মাদকবিরোধী প্রচারণা চালানোর উপর জোর দেন তারা। পথসভায় উপস্থিত ছিলেন বটতলা সামাজিক উন্নয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ। অনুষ্ঠান শেষে মাদকবিরোধী বার্তা প্রচারে লিফলেট বিতরণ করা হয়। বটতলা সামাজিক উন্নয়ন পরিষদ নিয়মিত মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ