বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

শরীয়তপুরে আবাদি জমিতে পুকুর খনন, ব্যবসায়ীকে জরিমানা

মিরাজ পালোয়ান,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নাড়িয়ায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে নাহিদ হাসান নামে এক ভেকু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নড়িয়া উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা আব্দুর রহিম ও নাড়িয়া থানার পুলিশ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দুপুরে নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ এ জরিমানা করেন।নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ জানান, নড়িয়া উপজেলার বিভিন্ন স্থানে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন চলছে এমন খবর আসে। বৃহস্পতিবার দুপুরে এমন তথ্যের ভিত্তিতে ভোজেশ্বর ইউনিয়নের পূর্ব আচুরা গ্রামের বিলে অভিযান পরিচালনা করা হয়।এ সময় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননকালে ভেকু ব্যবসায়ী নাহিদ হাসানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা
নোটিশ