সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা : রায়পুরায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ”শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসে দেশ বদলাই পৃথিবীর বদলাই’এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে মির্জাপুর ইউনিয়ন পরিষদ।আজ বৃহস্পতিবার(০৯ জানুয়ারি)সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রশাসনিক কর্মকর্তা সজল চন্দ্র বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউপি সদস্য হাবিবুর রহমান মাসুদ,বকুল বেগম ও বিউটি রানী বিশ্বাসসহ অন্যান্যরা।কর্মশালায় প্রধান অতিথি মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী বলেন‚‘নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ।আমরা আশাকরি এই কর্মশালার মধ্যদিয়ে নতুন প্রজন্ম নতুন ভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
কর্মশালায় স্থানীয় গণমাধ্যম কর্মী‚বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা
নোটিশ