শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

খুলনার ডুমুরিয়ায় পরিবেশ অধিদপ্তরের দিনভর অভিযান

কাইয়ুম খান, খুলনা : গতকাল খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে অবৈধ ইটভাটা উচ্ছেদ এবং ইট প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করার অপরাধে দিনভর মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয় । খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় জনাব মমতাজ বেগমকে সার্বক্ষণিক সহযোগিতা করেন ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ আসাদুর রহমান।অভিযান পরিচালনা কালে বাহার ব্রিকস ডুমুরিয়া খুলনাকে সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং ডুমুরিয়া উপজেলার ৭টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩( সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের ফলে মোবাইল কোর্টে জমাদ্দার ব্রিকসকে ২ লক্ষ টাকা, লুইন ব্রিকসকে ২ লক্ষ টাকা, সেতু ব্রিকস ৪ কে ১লক্ষ টাকা, স্টোন ব্রিকস কে ২ লক্ষ টাকা, মেরি ব্রিকসকে ২ লক্ষ টাকা, নুরজাহান ব্রিকস কে ২ লক্ষ টাকা, জেসি ব্রিকস ১ ডুমুরিয়া খুলনাকে ২ লক্ষ টাকা সহ মোট ৭টি ইটভাটাকে ১৩ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করে। পরিচালিত মোবাইল কোর্টে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইট ভাটার আগুন নিভিয়ে এবং স্কেভেটর দিয়ে ইটভাটা ভেঙে দিয়ে কার্যক্রম সম্পন্ন বন্ধ করে দেয়া হয়।মোবাইল কোর্ট অভিযানে খুলনা জেলা পুলিশ ও খুলনা ফায়ার সার্ভিস সহায়তা প্রদান করে। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানা যায়।



ফেসবুকে আমরা
নোটিশ