সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল আদমদীঘিত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলায় যুবক গ্রেফতার ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

বাগমারা’য় পরোয়ানা ভুক্ত আসামীসহ গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা’য় ৫ আগস্টের ঘটনায় দায়েরকৃত মামলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছয় জন এবং পরোয়ানা ভুক্ত এক আসামী সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রবিবার উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা– কর্মীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুলাই–আগস্টে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে ছয়জনকে গ্রেফতার করেছে তারা হলেন, নরদাশ গ্রামের আরকেএম মোসলেম উদ্দিনের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মকুল (৪০), যোগিপাড়া ইউনিয়নের দোখলপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইকবাল হোসেন (৪৮), একই ইউনিয়নের ভটখালি গ্রামের সৈয়দ আলী খানের ছেলে মিজানুর রহমান (৩৮), তাহেরপুর পৌরসভার চৌকিরপাড়া মহল্লার হোসেন পাটোয়ারির ছেলে শাহিন আলম (২৫), একই এলাকার কাউসার আলীর ছেলে আলমগীর হোসেন (২৭), বারুইপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে কাওসার আলী (২২)।
এছাড়াও গ্রেফতারি পরোণাভুক্ত আসামি হামিরকুৎসা গ্রামের সাবের আলীর ছেলে লোকমান আলী (৬২)কে গ্রেফতার করেছে পুলিশ।



ফেসবুকে আমরা
নোটিশ