শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল

খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতায় ১০ হাজার শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার (১ জানুয়ারী) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয় মাঠে ২ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা মো. সাদিকুর রহমান।এ সময় তিনি জানান, প্রচন্ড শীতে উপজেলার অসহায় দরিদ্র খেটে-খাওয়া ছিন্নমূল মানুষেরা দারুন কষ্টে দিন যাপন করছেন। তাদের কথা ভেবেই গত ৫ দিনে শিবগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়নে ১০ হাজার কম্বল বিতরন করা হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যহত থাকবে বলে তিনি জানান। এর আগে দেশ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ায় রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আহসান হাবীব, সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম আর্মি, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন, শফিক আহমেদ, হাবিবুর রহমানসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা
নোটিশ