শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

মৌলভীবাজারে জাসাসে’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে র‌্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৭শে ডিসেম্বর) বিকালে শহরের শাহ-মোস্তফা সড়কে জাসাস এর কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস’র আহ্বায়ক মো. শামসুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে ও সদস্য সচিব জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন।এতে বিশেষ অতিথি ছিলেন, সাবেক পৌর বিএনপি’র সিনিয়রসহ-সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, সাবেক জাসাসের সভাপতি ও থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাবেক জাসাসের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সরয়োর মজুমদার ইমন, সাবেক যুবদল নেতা মো.শাহজাহান মিয়া, জেলা জাসাস’রযুগ্ম- আহ্বায়ক জাকির হোসেন, মাকসুদ আশরাফ রুহেল, জাহাঙ্গীর আহমদ, সাবেক জাসাস নেতা জারাজিস খাঁন প্রমূখ।এ সময় জেলার ৭টি উপজেলা জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিএনপি, শ্রমিকদল, সেচ্ছাসেবক দল সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন পরিচালনা করেন জাসাস শিল্পীরা।



ফেসবুকে আমরা
নোটিশ