শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারে জামায়াতের বিশাল প্রচার মিছিল

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর সম্মেলনকে স্বাগত জানিয়ে বিশাল প্রচার মিছিল করেছে কুলাউড়া উপজেলা জামায়াত ইসলামী। বৃহস্পতিবার(১৯শে ডিসেম্বর) আছরের নামাজের পর পর উত্তরবাজার জামে মসজিদের সামনে থেকে এ মিছিলটি শুরু হয়।এসময় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন চৌমুহনীতে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এতে আগামীদিন (২১শে ডিসেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর সম্মেলনে অংশগ্রহণের প্রচারণায় বক্তব্যের মাধ্যমে দাওয়াত জানানো হয়। কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম এর নেতৃত্বে অনুষ্ঠিত প্রচারণা মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, সহ-সেক্রটারি সাইফুল ইসলাম খাঁন ও মো: আলাউদ্দিন, পৌর সভাপতি রুহুল আমিন রুয়ুব, সেক্রেটারি মনসুর আহমদ তালুকদার, কর্মধা ইউপি পরিষদ সদস্য মাওলানা তরিক খাঁন,ভুকশিমইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মতিউর রহমান, শুরা সদস্য আতিকুর রহমান, উপজেলা ছাত্র শিবির সভাপতি ফয়ছল আহমদ।এছাড়াও উক্ত প্রচার মিছিলে উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আগামী ২১ ডিসেম্বর সকাল ১০টায় মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর জেলা সম্মেলন সফল করার লক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন দলীয় নেতৃবৃন্দ সহ কর্মীরা।



ফেসবুকে আমরা
নোটিশ