সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

সাবেক কৃষিমন্ত্রীকে মৌলভীবাজার কারাগারে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
সাবেক কৃষিমন্ত্রী মোঃ আব্দুস শহিদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।
রোববার (২৪শে নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার কারাগারে প্রেরণ করা হয়।
মৌলভীবাজার জেলার জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার গনমাধ্যমে’কে বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে তিনি জানান শ্রীমঙ্গলে দায়েরকৃত একটি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে হস্থান্তর করা হয়। আগামী ২৭শে নভেম্বর মৌলভীবাজার আদালতে হাজির করা হবে।জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।গত ৩রা অক্টোবর দিনগত রাতে আব্দুস শহীদের উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।



ফেসবুকে আমরা
নোটিশ