রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

ঝালকাঠিতে শিক্ষকের পদত্যাগ দাবি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার চারুখান দশগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল ইসলাম এর পদত্যাগ দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১ টায় বিদ্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্কুলের সড়ক প্রদক্ষিন করে। পরে বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে। আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের রুমে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে। বিক্ষোভ সমাবেশে শতাধিক ছাত্র ও অভিভাবকরা অংশগ্রহন করে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে ১৬ লাখ টাকা ঘুষ দিয়ে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চারুখান দশগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চাকরি নেয় মোঃ রিয়াজুল ইসলাম।
প্রধান শিক্ষক হওয়ার পর থেকে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সময় খারাপ আচারন করে আসছেন। এছাড়াও তার বিরুদ্ধে বিদ্যালয়ের টাকা আত্মসাতসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ করেন শিক্ষার্থীরা।আন্দোলন চলা কালে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না।
সমাবেশ বক্তব্য রাখেন,শিক্ষার্থী মোঃ জিহাদ, সৈয়দ ইরফান,ন্সিগ্ধা দেউরী, অভিভাবক মহিদুল ইসলাম ও আবুল কালাম।
এসময় বক্তারা ঘুষ বাণিজ্যের মাধ্যমে চাকরি নেয়া প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল ইসলামকে অবিলম্বে পদত্যাগ ও বিচারের দাবি জানায়। অন্যথায় বিদ্যালয়ের পাঠদান বন্ধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থী ও অভিভাবকরা।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ