বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

মৌলভীবাজারে চাষীদের জনপ্রিয় ব্রি-৭৫ জাতের ধান

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা এলাকায় দিন যত গড়াচ্ছে কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ব্রি ৭৫ জাতের ধান। স্বল্প জীবনকালের এই সুগন্ধি যুক্ত চিকন আকারের ধান উৎপাদনে সারের খরচও লাগে কম। ২০ শতাংশ কম সার ব্যবহার করেই ফলানো যায় এই জাতের ধান। আর তাই দিনকে দিন এই ব্রি ৭৫ জাতের ধান চাষে ঝুঁকছেন বাজরাকোনা এলাকার কৃষকরা।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ৭৫ জাতের ধান একটি স্বল্প জীবনকাল সম্পন্ন ধান। এ ধান সুগন্ধি আর ধানের চাল আকারে বেশ চিকন। এই ধানের চাল থেকে ভাত হয় ঝরঝরে। সুগন্ধি ও চিকন জাতের এ ধান বাজারে বেশি দামে বিক্রি হয়। তাই কৃষকদের এ ধান চাষাবাদ করে লাভবান হবার সুযোগ থাকে অন্য ধানের তুলনায় বেশি। তাছাড়া, স্বল্প সময়ে চাষাবাদ করা যায় বলে এ ধান কাটার পর কৃষক রবি শস্যও চাষ করতে পারেন।
বাজরাকোনা এলাকার কৃষক শামসুল আলম ও শিবলু মিয়া। তাঁরা দুই জনই নিজেদের জমিতে ব্রি ৭৫ জাতের এ ধান লাগিয়েছেন। এই দুই কৃষক জানান, আমন মৌসুমের একমাত্র সুগন্ধি চাল এটি। ধান গবেষণা ইনস্টিটিউটের পরামর্শ ও সহায়তা নিয়ে আমরা ব্রি ৭৫ ধান চাষ করছি। উচ্চফলনশীল এ ধান চাষে সার খরচ হয় ২০ ভাগ কম। পাশাপাশি একই জমিতে বছরে ৩ থেকে ৪টি ফসল করা যায়। তাই আমাদের মতো অন্য কৃষকরাও এখন এ ধান চাষে আগ্রহ দেখাচ্ছেন। আগামী মৌসুমে আমরা আরও বেশি করে এ ধান চাষ করবো।
স্বল্প জীবনকাল সম্পন্ন ও আগাম জাতের এ ধান চাষাবাদ করে কৃষক ২ ফসলী জমিকে ৩ ফসলী এবং ৩ ফসলী জমিকে ৪ ফসলী জমিতে রূপান্তর করা যায়। মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামের কৃষকরা এরিমধ্যে ব্রি ৭৫ জাতের এ সুগন্ধি ধান চাষ করতে শুরু করেছেন। বৃদ্ধি পাচ্ছে এ ধান চাষে কৃষকদের আগ্রহের সংখ্যাও বেড়ে চলেছে।



ফেসবুকে আমরা
নোটিশ