সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

মঠপাড়ায় প্রতারক সোহেলের ষড়যন্ত্র অতিষ্ঠ

এন এইস সোহান কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া গ্রামে প্রতারক সোহেল আহমেদের ষড়যন্ত্রে অতিষ্ঠ এলাকাবাসী। পরিস্থিতি এমন যে, এলাকাবাসী কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে তার বিরুদ্ধে।
এলাকাবাসীর অভিযোগ, আকছেদ মণ্ডলের ছেলে সোহেল সিঙ্গাপুর প্রবাসী। ছুটিতে এসে বিভিন্ন মানুষের নামে অস্ত্রসহ বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আবার চলে যায়। ওই নাসির ইকবাল পাঞ্জু বলেন, কিছুদিন আগে সোহেল ছুটিতে এসে সদর উপজেলার চর কমলাপুর গ্রামের হাবিল শেখের ছেলে বিপুলকে ষড়যন্ত্র করে অস্ত্রসহ আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে ধরিয়ে দেন।
তার প্রতারণার শিকার নাসির উদ্দিন পাঞ্জু নিজেও। তিনি বলেন, সোহেল তার কাছে টাকা চাঁদা দাবি করলে তিনি দিতে অস্বীকার করেন। পরে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেক আইডি দিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক লেখালেখি শুরু করেন। এ বিষয়ে মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নং ৮৬১ তারিখ ২১/৮/২৪।ষড়যন্ত্রের শিকার আরেকজন চর কমলাপুর গ্রামের বিপুল বলেন, সোহেল তার কাছে একটা ব্যাগ দিয়ে বলে সেটা ভাদালিয়ায় পৌঁছে দিতে। পরে সেখানে যাওয়ার আগেই রাস্তার মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে এবং তার কাছ থেকে সোহেলের দেওয়া ব্যাগের মধ্যে একটি অস্ত্র পায় বলে জানান।এদিকে সোহেলের বিরুদ্ধে অস্ত্র দিয়ে মানুষকে হয়রানি করা মামলা দেওয়া, স্থানীয় ডাকাত বাহিনীর সঙ্গে সক্রিয় ভূমিকা রাখা ও তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে বলে জানা গেছে। মডেল থানার অফিসার ইনচার্জ মাহফুজল হক চৌধুরী জানান, জিডি হয়েছে, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুকে আমরা
নোটিশ