মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল আদমদীঘিত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলায় যুবক গ্রেফতার ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

ডক্টর সিরিয়াল ডট কম অ্যাপের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
“ডাক্তার সিরিয়ালের স্মার্ট সেবা” শ্লোগানে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তারদের সিরিয়ালের অনলাইন সেবা ভিক্তিক প্রতিষ্ঠান ডক্টর সিরিয়াল ডট কমের উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার (৯ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একটি হোটেলে এই অনলাইন সেবা অ্যাপসের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডক্টর সিরিয়াল ডট কমের চেয়ারম্যান মো. আতিকুল্লাহ আরিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. ইস্রাফিল ইসলাম।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাবিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও অর্থপেডিক সার্জন ডা. মো. আল মামুন, ম্যাক্স হাসপাতালের প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. শাহনাজ খাতুন ফ্লোরা, সুশাসনের জন্য নাগরিক-সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আসলাম কবীর, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, বাংলাদেশ ক্লিনিক ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম ডলার, ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মেহেদী হাসান প্রমুখ। বক্তারা এই অ্যাপ্সের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন এবং অ্যাপ্স ভিত্তিক এই সেবা যেন প্রত্যন্ত অঞ্চল থেকে রোগীরা অতি সহজে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তার নিশ্চয়তা আশি করেন। পরে কেক কর্তণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন চেয়ারম্যান আতিকুল্লাহ আরিফ।



ফেসবুকে আমরা
নোটিশ