রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন

মো: তুহিন মিয়া, টাঙ্গাইল :টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুত সেবা নিশ্চিতকরণের দুই দফা দাবিতে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।
গত সোমবার (৩০ সেপ্টেম্বর’২৪) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ মোহাম্মদ সালাউদ্দিন জোয়াদ্দার, মো. আল মামুন, সহকারী জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, জামিলুর রহমান প্রমুখ।বক্তরা বলেন, সারাদেশে বৈষম্য থেকে মুক্তিকামী পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকতা-কর্মচারী দীর্ঘদিন যাবত নানা বৈষম্যের শিকার। তাদের দুই দফা দাবি বাস্তবায়ন করে সারাদেশের ৯ কোটি মানুষের বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের দাবি জানান তারা। পরে মানববন্ধনকারীরা টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে তাদের দুই দফা বাস্তবায়নের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।তাদের দাবি দুটি – পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একত্রিকরণ এবং সমিতির সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।#



ফেসবুকে আমরা
নোটিশ