রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

নওগাঁয় নবাগত স্কাউট সদস্যদের দীক্ষা অনুষ্ঠান

নওগাঁ জেলা প্রতিনিধি: সার্ভিস এন্ড রেসকিউ ওপেন স্কাউট গ্রুপ নওগাঁর এর আয়োজনে, নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত সদস্যদের দীক্ষা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন, এস এম রবিন শীষ, উপজেলা নির্বাহী অফিসার, নওগাঁ। সরকারি জরুরী মিটিং এ কাজে ব্যস্ত থাকার কারণে তাঁর এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, খান সালমান হাবিব, সহকারী কমিশনার ভূমি, নওগাঁ সদর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নূরে আলম সিদ্দিকী, অফিসার ইনচার্জ, নওগাঁ সদর মডেল থানা ও সাংবাদিক মেহেদী হাসান অন্তর। এছাড়াও দীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্ভিস এন্ড রেসকিউ ওপেন স্কাউটস গ্রুপের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, মোঃ মেহেদী হাসান অন্তর, মো: রুহুল আমিন, মোঃ হাসিন আরমান খান, মোছাঃ আইরিন পারভিন, উপজেলা কাব স্কাউট লিডার এবং মোছাঃ রাবেয়া খাতুন বেলি, ইউনিট লিডার। দীক্ষা অনুষ্ঠান পরিচালনা করেন সার্ভিস এন্ড রেসকিউ ওপেন স্কাউটস গ্রুপ নওগাঁ এর ইউনিট লিডার ও নওগাঁ সদর উপজেলা স্কাউট লিডার জনাব মোঃ ফরিদ আলম। এ সময় সার্ভিস এন্ড রেসকিউ ওপেন স্কাউটস গ্রুপ এর ৪৫ জন নবাগত বালক বালিকা সদস্য দীক্ষা গ্রহণ করে। দীক্ষা গ্রহণের মাধ্যমে একজন নবাগত স্কাউট জীবনে প্রবেশ করে, এ কারণে দীক্ষা অনুষ্ঠান স্কাউটদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যা তার জীবনের প্রতিটি মুহূর্তে স্কাউট প্রতিজ্ঞা ও আইনের প্রতিফলন ঘটিয়ে থাকে। দীক্ষার পূর্বে কেউ সদস্য ব্যাজ ও স্কার্ফ পরতে পারে না। ইউনিট লিডার দীক্ষা প্রদান করে থাকেন। এ সময় স্কাউট সদস্যরা স্কাউট পতাকা স্পর্শ করে শপথ বাক্য পাঠ করে।



ফেসবুকে আমরা
নোটিশ