সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

নরসিংদীতে টেঁটাযুদ্ধে নিহত ৪ আহত ৩০

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় বিএনপি নেতা হানিফ মাষ্টার ও ইউনিয়ন আওয়ামী লীগ সেত্রেটারী ফিরোজ মেম্বার গ্রুপের বন্ধুক ও টেঁটাযুদ্ধে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্ততঃ ৩০ জন।সংর্ঘষে নিহতরা হলেন- বাঘাইকান্দি গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫০), সায়দাবাদ গ্রামের শাহীন মিয়ার ছেলে সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র জুনায়েদ মিয়া (১৭), একই এলাকার আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০) এবং ইসমাইল বেপারীর ছেলে আমির হোসেন (৭০)।
বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় নরসিংদীর রায়পুরায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ গ্রামে বিএনপি নেতা হানিফ মাষ্টার ও আওয়ামী লীগ সেত্রেটারী ফিরোজ মেম্বার দুই গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে র্দীঘদিন যাবৎ বিরোধ চলে আসছে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার শ্রীনগর সায়দাবাদ গ্রামের ‘আলীর বাড়ীর বিএনপি নেতা হানিফ মাষ্টার ও ‘বালুচর গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী ফিরোজ মেম্বার মধ্যে এ সংঘর্ষ হয়। আলীর বাড়ীর নেতৃত্বে আছেন হানিফ মাস্টার এবং বালুচর বাড়ীর নেতৃত্বে আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী ফিরোজ মেম্বার। গত ৬ মাস থেকে তাদের মধ্যে কয়েকবার এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। সে সময় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়। তবে বুধবার থেকে পুনরায় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেন, আমরা সেনাবাহিনীর অপেক্ষায় আছি। সেনাবাহিনী এলেই তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাব।



ফেসবুকে আমরা
নোটিশ