রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

ইংলিশ ভার্সন স্কুলের অভিভাবক সমাবেশ

ভোলা দক্ষিণ প্রতিনিধি : ভোলা জেলার চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুলের দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলার ভদ্রপাড়া টিবি স্কুল সংলগ্ন (ইদারা ভবনের সামনে) স্কুল ক্যাম্পাসে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় স্কুলের প্রিন্সিপাল মো:ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও ভাইস- প্রিন্সিপাল মো:নোমান এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন জজকোর্টের আইনজীবী ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক রায়হান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন সরকারি টিবি স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক আবদুর সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম কবির, চরফ্যাশন কেরামতিয়া কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো:শামিম সরদার প্রমুখ।
উপস্থিত অতিথিরা স্কুলের শিক্ষার্থীদের আরবি ও ইংরেজি দক্ষতা এবং বিভিন্ন পারফর্মেন্স দেখে মুগ্ধতা প্রকাশ করেন। তারা বলেন, চরফ্যাশনের মানুষ দীর্ঘদিনের অপেক্ষায় ছিলো এরকম একটি প্রতিষ্ঠানের জন্য। যার মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষায় পারদর্শী হবে এবং আর্দশ মানুষ হিসেবে গড়ে উঠবে ।
ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে আরও উপস্থিত ছিলেন,স্কুলের শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা ও কর্মচারীগণ।



ফেসবুকে আমরা
নোটিশ