শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ বগি রেখেই ২০০ গজ দূরে গেল ট্রেন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের (৭২০) ইঞ্জিনের পেছনের পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজ রোববার (১৫ই ডিসেম্বর) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়া বগিগুলো রেখে ইঞ্জিন প্রায় ২০০ গজ দূরে চলে যায়। দুর্ঘটনার পরপরই ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ট্রেনের গার্ড ও চালকের তৎপরতায় দ্রুত ক্লিপ পুনঃস্থাপন করে ট্রেনটি স্বাভাবিক গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনটি প্রায় ৩০ মিনিট আটকে থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেকে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার কবির আহমেদ বলেন, পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের পেছনের বগির ক্লিপ ভেঙে যায়। এতে পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে সমস্যাটি সমাধান করে ট্রেনটি পুনরায় চলাচল শুরু করে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



ফেসবুকে আমরা
নোটিশ