সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

৩৩তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৪’ সমাপ্ত

সটাফ রিপোর্টারঃ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘ম্যাক্স গ্র“প ৩৩তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৪’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ মঙ্গলবার (১২-১১-২০২৪) ঢাকার মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর ভাষণে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সাঁতারুদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে আরও দক্ষ সাঁতারু হিসেবে গড়ে তোলার আহŸান জানান, যাতে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশ ও জাতির সুনাম বয়ে আনতে পারে। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ, ম্যাক্স গ্র“পের চেয়ারম্যান এবং অংশগ্রহণকারী সাঁতারুসহ সাধারণ দর্শক উপস্থিত ছিলেন।
গত ০৯ নভে¤¦র ২০২৪ তারিখ থেকে ০৪ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও বর্ডার গার্ড
বাংলাদেশ-সহ মোট ৭০ টি টিমের প্রায় ৭৩৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বাংলাদে শ নৌবাহিনী দল ৩২ টি স্বর্ণ, ২৬ টি রৌপ্য ও ১২ টি ব্রোঞ্জসহ মোট ৭০ টি পদক লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী দল ১০ টি স্বর্ণ, ১৫ টি রৌপ্য এবং ২৩ টি ব্রোঞ্জসহ মোট ৪৮ টি পদক লাভ করে রানার্সআপ হয়।



ফেসবুকে আমরা
নোটিশ