সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২ ৩নং দুর্গাপুর ইউপি নির্বাচনে মেম্বার পদে দোয়া ও সমর্থন চান মোঃ রেজাউল করিম উপল জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য।লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নটরডেম কলেজে ভর্তি ইবির ল’ অ্যান্ড ল্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নতুন সভাপতি আনোয়ারুল ওহাব

৩নং দুর্গাপুর ইউপি নির্বাচনে মেম্বার পদে দোয়া ও সমর্থন চান মোঃ রেজাউল করিম উপল

কুড়িগ্রাম উলিপুর প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উলিপুর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয় তৃণমূল রাজনীতি ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে জল্পনা-কল্পনা। এই নির্বাচনে ৩নং দুর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সুপরিচিত, সর্বস্তরের মানুষের আস্থাভাজন ও বারবার নির্যাতিত ত্যাগী নেতা মোঃ রেজাউল করিম উপল মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা করে সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার মামলা ও রাজনৈতিক হয়রানির শিকার হলেও মাঠপর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসীর পাশে সুখে-দুঃখে সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকে নিজের ভাবমূর্তি গড়ে তুলেছেন তিনি। এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং ন্যায়পরায়ণতার কারণে তিনি ৪নং ওয়ার্ড ছাড়িয়ে পুরো ইউনিয়নেই এক আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, তৃণমূলের যেকোনো সমস্যায় রেজাউল করিম উপলকে সব সময় পাশে পাওয়া যায়। ব্যক্তিগত সুবিধা বা ক্ষমতার মোহে না গিয়ে সততা ও ত্যাগের রাজনীতি লালন করায় সাধারণ ভোটাররা তার প্রতি বিশেষ আস্থা রাখছেন।নিজের প্রার্থিতা ও প্রত্যাশা ব্যক্ত করে মোঃ রেজাউল করিম উপল বলেন, “৪নং ওয়ার্ডের মানুষের ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি ইউপি মেম্বার পদে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি চিরকাল ৪ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানুষের সেবায় কাজ করে যেতে চাই।৪নং ওয়ার্ড কে একটি মডেল, শোষণমুক্ত ও সুশাসনে সমৃদ্ধ ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি ৪নং ওয়ার্ডের দল-মত নির্বিশেষে সর্বস্তরের রাজনৈতিক কর্মী, প্রবীণ-তরুণ ও সাধারণ ভোটারদের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।”
নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে ৪নং ওয়ার্ডের মোঃ রেজাউল করিম উপল পক্ষে কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং সাধারণ ভোটারদের মাঝেও তার প্রার্থিতা নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ