শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন বিদেশে ব্যবসার প্রলোভন,টাকা নিয়ে টালবাহানা বিভিন্ন দপ্তরসহ থানায় অভিযোগ আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জ আদালতে তোলপাড়: বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের অভিযোগ, বিচারকাজ বর্জন ও বিক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদককে না’: অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী উদ্যোগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! সালিশে টাকা ফেরতের স্বীকারোক্তি, পরে টালবাহানা—পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী” মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু পাহাড়ি ঢলে বিপর্যস্ত কলমাকান্দা সড়ক বিচ্ছিন্ন, ভেঙ্গে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান

২১হাজার কিশোরী এইচপিভি ভ্যাকসিন পাবে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ১০থেকে ১৪ বছরের কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন(এইচপিভি) কার্যক্রম চালু হয়েছে। বৃহস্পতিবার মৌলভীবাজারের কুলাউড়ায় রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন। এসময় কুলাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফেরদৌস আক্তার,ডা: মঈনুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কুলাউড়া উপজেলায় মোট ২১ হাজার ৩শ জন কিশোরীদের মধ্যে উক্ত ভ্যাকসিন প্রদান করা হবে বলে কর্তৃপক্ষ জানায়। কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা:জাকির হোসেন জানান, কুলাউড়া উপজেলার ২১ হাজার ৩শ কিশোরীদেরকে জরায়ূমুখ ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন প্রদান করা হবে। বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) থেকে ১৮ কার্য দিবসে এ ভ্যাকসিন কার্যক্রম চলবে। ১ম ১০ দিন শিক্ষা প্রতিষ্টানে এবং ৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিক ও টিকা প্রদান কেন্দ্রে এ ভ্যাকসিন প্রদান করা হবে। ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরী অথবা ৫ম শ্রেনী থেকে নবম শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে এ ভ্যাকসিন প্রদান করা হবে বলে নিশ্চিত করেন।



ফেসবুকে আমরা
নোটিশ