শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

২০ বছরের ব্যবধানে একই সীমান্তে বিএসএফের গুলিতে আহত ছোট ভাই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত। যেখানে চলতি মাসের ২৫ জানুয়ারী শনিবার বুকের বাম পাশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে মারাত্মক আহত হন হাবিল নামে এক বাংলাদেশী কৃষক। যিনি সেদিন খুব ভোরে ওই এলাকার সীমান্ত ঘেঁষা নিজ জমিতে পানি দিতে গেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিনতিতে ঠিক ২০ বছর আগে একই জমিতে কাজ করতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ হারান হাবিলের বড় ভাই আলম। আর ২০ বছর পর ছোট ভাই হাবিল কৃষি কাজ করতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে বিজিবি’র দাবী হাবিল একজন চোরাকারবারী।আহত হাবিল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বও ওয়ার্ড তেলকুপি লম্বাপাড়া গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে।এ বিষয়ে আহত হাবিলের মা, ভাবী ও ভাগনি জানান, ঐদিন কুয়াশাচ্ছন্ন ভোর ৪টার দিকে সীমান্ত এলাকায় থাকা ১৫ কাঠা গমে পানি দিতে যান হাবিল। এ সময় ১১৯ গোপালনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে উদ্দেশ্য করে গুলি ছুঁড়ে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে এখনো বুকে কঠিন যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছেন তিনি। তবে কোনো ধরনের চোরাচালানের সাথে হাবিল সম্পৃক্ত ছিলেন না বলে দাবি পরিবারের।আহত হাবিলের ভাবী সুলেখা খাতুন বলেন, ২০ বছর আগে একই সীমান্তে নিজ জমিতে কাজে গিয়েই বিএসএফ গুলি করেছিল আমার ভাসুর আলমের ওপর। সেখানেই তার মৃত্যু হয়। এমনকি তার মরদেহ নিয়ে চলে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত দেয়া হয়। আমরা এই হত্যাকান্ডেরও বিচার চাই।আহত হাবিলের ভাগনি মৌসুমী খাতুন বলেন, আমার আলম মামার গুলিতে মারা যাওয়ার ঘটনা দেখিনি। তবে পরিবারের সদস্যদের কাছ থেকে শুনেছি সীমান্ত এলাকায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে মারা গেছিলেন মামা। কিন্তু আজ ২০ বছর পর একইভাবে ছোট মামা হাবিলকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। আমরা এসব ঘটনার কোনো প্রতিকার বা বিচার পাই না। আর তাই আমরা চাই সরকার এমন ঘটনাগুলোকে বিচারের আওতায় নিয়ে আসুক। আমাদের পরিবারটি শেষ হয়ে গেল বিএসএফের গুলিতে।শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ড সদস্য মো. কাশেদ আলী বলেন, প্রায় ২০ বছর আগে সীমান্তে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় হাবিলের বড় ভাই আলমের। তবে কৃষি কাজ নাকি চোরাচালান করতে গিয়ে গুলিতে নিহত হয়েছিলেন তা নিশ্চিত করে বলা যাবে না। এদিকে শনিবার ভোররাতে একই সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছেন তার ছোট ভাই হাবিল। এটাকে একই ঘটনার পূনরাবৃত্তি বলা যায়। স্থানীয়রা এই দুই ঘটনাকে চোরাচালান বললেও তাদের ভাবী সুলেখা খাতুন ও পরিবার এটাকে মিথ্যা দাবী করছেন।এদিকে এ ঘটনায় পরের দিন বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোররাতে কুয়াশার সুযোগ নিয়ে কয়েকজন চোরাকারবারি সীমান্ত পার হবার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। বিজিবি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারিরা পালিয়ে আসে। পরে জানা যায় গুলিতে হাবিল নামে একজন আহত হয়েছেন। যিনি রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন আছেন।প্রসঙ্গত, এই মাসের শুরুর দিকেই উপজেলার আজমতপুর সীমান্তে একই ধরনের ঘটনায় শহিদুল ইসলাম নামের আরেক বাংলাদেশী নাগরিক বিএসএফের গুলিতে আহত হন। ওই ঘটনাতেও শহিদুলের পরিবার চোরাকারবারের অভিযোগ অস্বীকার করে কৃষিকাজের দাবি করেছিল।



ফেসবুকে আমরা
নোটিশ