রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন জাফর ইকবাল

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা(নেত্রকোনা) প্রতিনিধি : ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবসময় ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই ইউনিয়ন ও এখানকার মানুষের প্রতি গভীর ভালোবাসা থেকেই তার পথচলা শুরু হয়েছে। তিনি ন্যায়, অধিকার ও মানুষের মর্যাদার প্রশ্নে কখনো আপোষ করেননি এবং ভবিষ্যতেও করবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।জাফর ইকবাল বলেন, “ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রেখে সবসময় বিশ্বাস করেছি—সবার আগে আমার ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষ। এই মাটি ও মানুষের প্রতি ভালোবাসা থেকেই আমার সকল কার্যক্রম পরিচালিত হয়। মানুষের কল্যাণ, উন্নয়ন এবং গণমানুষের স্বপ্ন পূরণই হোক আমাদের সবার অঙ্গীকার।তিনি আরও বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সবসময় কাজ করে যাবেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে মানুষের আস্থা অর্জন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে জাফর ইকবাল নিজেকে জনবান্ধব নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।



ফেসবুকে আমরা
নোটিশ