বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ।

জাহাঙ্গীর আলম,জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া : জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৫ ঘটিকা হতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়।
কর্মসূচির আওতায় মোটরসাইকেলে হেলমেটবিহীন অবস্থায় চলাচলকারী চালকদের থামিয়ে তৎক্ষনাৎ আইনগত ব্যবস্থা গ্রহণ না করে তাদেরকে সচেতন করার লক্ষ্যে একটি ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় ৩৪ জন মোটরসাইকেল চালকদের তাদের নিজ খরচে নতুন হেলমেট ক্রয় করে নিয়মিত হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আইনমান্যকারী মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতে সর্বদা সবাইকে হেলমেট পরিধান করে নিরাপদে যানবাহন চালানোর আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে জনাব এম এম রকীব উর রাজা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আঘাতের ঝুঁকি কমাতে মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই মানসম্মত হেলমেট পরিধান করতে হবে।উল্লেখ্য যে, গত ১৬ জুন ২০২৬ খ্রি. ব্রাহ্মণবাড়িয়া শহরে সারাদিনব্যাপী ট্রাফিক আইন মেনে চলার জন্য মাইকে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সচেতনামূলক প্রচারণা চালানো হয়।
* আপনার নিরাপত্তা আপনার হাতে।* হেলমেট পরিধান করুন, নিরাপদে চলুন।



ফেসবুকে আমরা
নোটিশ