মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা আল আমিনকে র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার। পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক ডাকাত দলের নেতা লিটনকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে র‌্যাব -৮। চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ মৃত্তিকা ল্যাব ‘ব্রহ্মপুত্র’: মাটি পরীক্ষায় মিলছে সুষম সার ব্যবহারের দিকনির্দেশনা চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন প্রেমঘটিত বিরোধে ঝিনাইগাতীতে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৩, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২ চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

হাতিয়া হরণী ইউনিয়ন পরিষদ সচিব এর দুর্নীতির অভিযোগে অপসারণ দাবিতে মানববন্ধন

মোঃশাহেদউদ্দিন,হাতিয়া(নোয়াখালী )প্রতিনিধি :নোয়াখালী হাতিয়ার ১নং হরণী ইউনিয়ন পরিষদ সচিব নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং পরিষদকেন্দ্রিক জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ তুলে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকালে ইউনিয়ন পরিষদের সামনে ভুক্তভোগী সাধারণ জনগণের উদ্যোগে এ মানববন্ধন হয়।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন হরনী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আক্তারুজ্জামান দোলন, ইসলামি আন্দোলনের উত্তর শাখার সভাপতি মো. আবুযর গিফারী সুমন, হরণী ইউনিয়ন জামায়েত ইসলামি সভাপতি তারিকুল মাওলা , হরণী ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টি সহ সভাপতি গিয়াস উদ্দিন, বাংলাদেশ খেলাপত মজলিস হরণী ইউনিয়নের সভাপতি ইলিয়াস গাজী, হরনী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল এহসান জুয়েল, কৃষকদল হাতিয়া উত্তর শাখার সভাপতি হুমায়ুন কবির, হরণী ইউনিয়ন যুব আন্দোলন সভাপতি আসাদুল্লাহ গালিব, হরণী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, হরণী ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি মোঃ রাসেল মাহমুদ প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, সচিব নজরুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি বিভিন্ন সেবার বিপরীতে সেবাগ্রহীতাদের কাছ থেকে নিয়মিতভাবে অর্থ আদায় করে আসছেন। বিশেষ করে ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জেলে চাল, ট্রেড লাইসেন্স , জন্মনিবন্ধন ও অন্যান্য সরকারি সুবিধা পেতে সেবাগ্রহীতাদের ঘুষ দিতে হচ্ছে বলে দাবি করেন তারা।
সদ্য চালু হওয়া অনলাইনভিত্তিক ভিজিডি রেজিস্ট্রেশন প্রক্রিয়াতেও দরিদ্র মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তোলা হয় সচিবের বিরুদ্ধে। এসব অনিয়মের কারণে ইউনিয়নের সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়ে দৈনন্দিন সরকারি সেবা গ্রহণে বিভ্রান্তি ও দুর্ভোগের শিকার হচ্ছেন।
ভুক্তভোগীরা আরও জানান, সচিবের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের ফলে ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদের সদস্য এবং উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাদের।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের দাবি তুলে ধরেন সচিবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত ব্যবস্থা গ্রহণের দাবি করেন তারা।
মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের প্রায় তিন শতাধিক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।



ফেসবুকে আমরা
নোটিশ