রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়া কৃষকদলের আহবায়কের বহিষ্কারাদেশ প্রত্যাহার

মোঃ শাহেদ উদ্দিন,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলার কৃষকদলের দক্ষিণ সাংগঠনিক থানার আহবায়ক আবদুর রব–এর ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সম্প্রতি তাকে বহিষ্কার করা হলেও তদন্ত কমিটির সুপারিশ এবং স্থানীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হয়।আজ কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বহিষ্কারাদেশ
প্রত্যাহারের সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দেন।
কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে অভিযোগগুলোর বেশিরভাগই ভুলবোঝাবুঝি ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তৈরি হয়েছিল। একাধিক আলোচনার পর সংগঠনের স্বার্থেই আহবায়কের দায়িত্ব পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়
“দলীয় ঐক্য ও সংগঠনের শক্তি আরও সুদৃঢ় করতে এবং স্থানীয় কৃষকদের স্বার্থ বিবেচনায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা রক্ষায় সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থানীয় কৃষক ও দলের নেতাকর্মীরা বলেন, এই সিদ্ধান্তের ফলে মাঠপর্যায়ের সংগঠন আরও সংগঠিত ও গতিশীল হবে।আবদুর রব সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি কৃষকদের অধিকার আদায়ে দলীয় কর্মসূচি আরও জোরদার করবেন এবং সংগঠনের প্রতি তার অঙ্গীকার বজায় রাখবেন।



ফেসবুকে আমরা
নোটিশ