রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মাদক মুক্ত সমাজ গড়তে আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে: কাজী ওমর ফারুক সামাজিক অপরাধ রোধে নৈতিক জাগরণ ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: হাফেজ মোহাম্মদ সিয়াম

হাতিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা

মোঃ শাহেদ উদ্দিন,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের আয়োজনে বার্ষিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা দুইটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। হাতিয়া শহর বালিকা উচ্চ বিদ্যালয় এবং ওছখালী খান সাহেব ছৈয়দ আহমদ উচ্চ বিদ্যালয়।
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মোট ৯৩০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়, যা এবারের পরীক্ষায় অভাবনীয় সাড়া বলে জানিয়েছেন আয়োজকরা। শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরি করতে প্রতিবছরই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে ট্রাস্ট।
পরীক্ষার চলমান পরিস্থিতি দেখতে কেন্দ্র পরিদর্শনে যান হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। তিনি বলেন, “পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হচ্ছে, শিক্ষার্থীদের আগ্রহও সত্যিই প্রশংসনীয়।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রকৌশলী দিদারুল ইসলাম জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই তাদের উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বলেন, “গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি মো. আবু সোলেমাইন বলেন, “এই বৃত্তি পরীক্ষা এলাকায় শিক্ষার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। আমরা চাই এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক।
শিক্ষা সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরই এই বৃত্তি পরীক্ষা হাতিয়ার শিক্ষাঙ্গনে উৎসাহ, প্রতিযোগিতা ও সচেতনতা বৃদ্ধি করছে। অভিভাবকদের অংশগ্রহণ ও শিক্ষার্থীদের প্রস্তুতিও চোখে পড়ার মতো।হাতিয়ার শিক্ষা পরিবেশকে আরও এগিয়ে নিতে দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের এমন উদ্যোগ স্থানীয়ভাবে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ