বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক যশোরে বাঁচতে শেখার – উদ্যেগে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ছাত্রদল নেতার স্ট্যাটাসের দুই দিন পর ওসির বদলি, জনমনে নানা প্রশ্ন ভাইরাল ভিডিওতে প্রশংসা, এবার সম্মাননা পেলেন ডা. ইরফান হাফিজা খাতুন বিদ্যালয়ে তৈয়ব-আফরোজাসহ ৭ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে অভিভাবকদের গুরুতর অভিযোগ —তদন্ত দাবি অভিভাবকদের ইবিতে হলের অবৈধ শিক্ষার্থী অপসারণ-সহ ৮ দাবিতে শিবিরের সংবাদ সম্মেলন চিলমারীতে “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া ফরিদপুরে হাসপাতাল এলাকা ও সওজের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ বরিশাল আইনজীবী সহকারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থ – কারাদন্ড

হজে যাওয়ার উদ্দেশ্যে মাওলানা মো: মুনির উদ্দিন আল কাদেরীকে সংবর্ধনা

মোঃ শাহেদ উদ্দিন,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় হজব্রত পালনে সৌদি আরবগামী মাওলানা মোঃ মুনির উদ্দিন আল কাদেরী-কে সংবর্ধনা দিয়েছে তাহেরিয়া শহীদিয়া সুন্নিয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানা এবং আহলে সুন্নাত ওয়াল জামাত, হাতিয়া উপজেলা শাখা।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন। সংবর্ধনার কেন্দ্রবিন্দু মাওলানা আল কাদেরী এই মাদরাসার পরিচালক এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতিয়া উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।হজে যাওয়ার আগে তাঁর কর্মস্থল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কাটিরহাট ব্রাঞ্চ–এর পক্ষ থেকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা ও সমাজসেবায় তাঁর দীর্ঘদিনের অবদান প্রশংসনীয়।
সংবর্ধনা গ্রহণ করে মাওলানা মো: মুনির উদ্দিন আল কাদেরী বলেন “হজে যেতে পারা বড় সৌভাগ্য। সকলের দোয়া আমার জন্য প্রেরণা।মিলাদ, দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। উপস্থিতরা তাঁর নিরাপদ ও সফল হজযাত্রা কামনা করেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ