শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

স্বেচ্ছাসেবক দলের নেতা সাঈদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাঈদ আলীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজশাহী মহানগর বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব জনি,সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বাবু, যুগ্ম আহ্বায়ক শিবলু,তুহিন,জিতু,ইব্রাহিম ,রেন্টু,আসাদ, পেট্রা এবং বোয়ালিয়া থানা পশ্চিমের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শরিফ আলী।
বক্তারা দাবি করেন, সাঈদ আলীর বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং এর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে। তাঁরা অভিযোগ করেন,সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় সাঈদ আলীকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।
তাঁরা আরও বলেন,ঘটনার দিন সাঈদ আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত এক স্বেচ্ছাসেবক দলের কর্মীকে দেখতে গিয়েছিলেন, যার সিসিটিভি ফুটেজ রয়েছে। হত্যাকাণ্ডের আগের দিন সন্ত্রাসীদের অবস্থানের ভিডিও ফুটেজেও সাঈদ আলীকে দেখা যায়নি।বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে এবং রাজনৈতিক প্রতিহিংসার অপচেষ্টা বন্ধ করতে সাঈদ আলীর বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এবং ন্যায়বিচারের দাবিতে সরকারের কাছে আকুল আবেদন জানান।



ফেসবুকে আমরা
নোটিশ