সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চলন্ত ইঞ্জিলচালিত নৌকায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নৌকার মাঝি কান্দিগাঁও গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার বিকেলে ঐ ছাত্রী ঢাকা থেকে এসে ইজ্ঞিন চালিত নৌকায় করে শাল্লা উপজেলার ঘুঙিয়ারগাঁও তাঁর ভগ্নিপতির বাসায় বেড়ানোর উদ্দেশ্যে রওনা হন। নৌকাটি কান্দিগাঁও যাওয়ার সময় কান্দখলা হাওরে পৌঁছালে নৌকার মাঝি হেলিম মিয়া (১৯) ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন শুরু করে। তরুণীটির চিৎকার শুনে নৌকায় থাকা অপরযাত্রী পিন্টু চন্দ্র দাস এগিয়ে আসেন এবং এই মাঝির কবল থেকে ছাত্রীটি রক্ষা করেন। ভুক্তভোগী এই শিক্ষার্থী ঢাকার নর্দান বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং ২য় বর্ষের ছাত্রী।এই ঘটনায় রাতেই ছাত্রীটি বাদি হয়ে নৌকার মাঝি হেলিম মিয়া(১৯)কে আসামী করে শাল্লা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬ । এই ঘটনায় পুলিশ আজ বুধবার দুপুরে শাল্লা থানা পুলিশ শহরের নৌকাঘাটে অভিযান চালিয়ে আসামী হেলিম মিয়াকে গ্রেফতার করে এবং বিকেলে তাকে সুনামগঞ্জ বিঞ্জ আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন না মঞবজুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এ ব্যাপরে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ