বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা বালুমহাল-১ এবং যাদুকাটা বালুমহাল ২ জেলা প্রশাসন কর্তৃক সীমানা নির্ধারণ করে ইজারা প্রদান করলে ও সীমানার বাহিরে স্থানীয় কিছু প্রভাবশালী লোক নদীতীরবর্তী গ্রামের পাড় কেটে অবৈধভাবে বালু উওোলন নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। খবর পয়ে শুক্রবার সকালে তাহিরপুরের যাদুকাটা-১ ও যাদুকাটা-২ সহ নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন নৌ-পুলিশ হেডকোয়াটার (উত্তর বিভাগের) এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ।
পরিদর্শন শেষে তিনি সদর উপজেলার টুকেরবাজার নৌ-পুলিশ ফাড়িঁতে আসেন এবং স্থানীয সাংবাদিকদের সাথে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন নৌ-পুলিশ সিলেট অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম,টুকেরবাজার নৌ-পুলিশ ফাড়িঁর ওসি দিলীপ কুমার দাস,ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ রাখাব উদ্দিন,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,সাধারন সম্পাদক ও দৈনিক সোনালী খবরের প্রতিনিধি মোঃ ফরিদ মিয়াসহ প্রমুখ।
নৌ-পুলিশ হেডকোয়াটার(উত্তর বিভাগের) এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ জানান, সুনামগঞ্জের তাহিরপুরের ২টি যাদুকাটা বালুমহাল সরকার কর্তৃক ইজারা দেয়া আছে। যাদুকাটা-১ এবং যাদুকাটা-২ এর ইজারার সীমানা নির্ধারন করে ও দেয়া আছে। কিন্তু একটি মহল মাঝে মাঝে সীমানার বাহিরে গিয়ে বালু কাটার এমন অভিযোগ আছে। বিশেষ করে নদীরপাড় কেটে বালু উত্তোলন করায় নদীটা ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং নদী তীরবর্তী মানুষের ঘরবাড়ি নিচ্ছিন্ন হওয়ার আশংঙ্কা দেখা দিয়েছে । তিনি এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ঘটনাস্থলপরিদর্শন করে এর সত্যতা পেয়েছেন বলে তিনি উল্লেখ করে বলেন, ইজারাকৃত স্থানের বাহিরে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু নেওয়া হচ্ছে যা সম্পূর্ণভাবে অবৈধ। সুনামগঞ্জের জেলা প্রশাসক এই বালুমহাল ইজারা দিয়েছেন অবশ্যই যারা ইজারা নিয়েছেন তারা নির্ধারিত সীমানার মধ্যেই বালু কাটতে হবে এর বাহিরে কাটার সুযোগ নেই। তিনি আগামীতে জেলা প্রশাসনের সহযোগিতায় নৌ-পুলিশ মিলে ট্রাসফোর্স গঠনের মাধ্যমে ঐসমস্ত অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান। তিনি আরো বলেন,যাদুকাটা হচ্ছে পর্যটন শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা,এখানে দেশের বিভিন্নপ্রান্ত থেকে হাঁজারো পর্যটকরা ঘুরতে আসেন এবং নদী ও হাওরের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করেন। কাজেই এই যাদুকাটার ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে স্থানীয়ভাবে জনসচেতনার পাশাপাশি সকলে মিলে কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ