মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদার কর্তৃক নৌ পথে ৫০ পয়সার স্থলে ২.৮০ পয়সা লোড-আনলোডে মোট ৫.৬০ পয়সা অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের সাথে জামাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদকের সাথে মতবিনিময় করেছেন স্টোন ক্র্যাশার মিল মালিক সমিতির নেতৃবৃন্দ ও মিনি স্টোন মালিক সমিতির মালিক ও শ্রমিকরা।
মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় শ্রমিক ও ব্যবসায়িরা তাদের বক্তাব্যে বলেন, আমাদের ন্যায্য দাবী আদায়ে দীর্ঘ প্রায় ৩/৪ মাস যাবৎ সভা সমাবেশ সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের এক পযার্য়ে জামালগঞ্জ উপজেলা নিবাহী অফিসার শিল্পী রাণী মোদকের কাছে একাধিকবার অভিযোগ করেও কোন ফল পাচ্ছিনা। আমাদের ন্যায্য দাবি আদায়ে আমরা নিরুপায় হয়ে বিএনপি নেতা মাসুম মাহমুদ তালুকদার, আজিজ আহমেদ ও মালেক মিয়ার দ্বারস্থ হলে তারা ব্যবসায়ি ও শ্রমিকদের ন্যায্য দাবী এবং ন্যায়ের পক্ষে প্রতিবাদ করলে ইজারাদার ও তিনজন নেতা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এই মিথ্যা ষড়যন্ত্র অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।সভায় পৃথক বক্তব্যে শ্রমিকরা আরো বলেন, সম্প্রতি বিশিষ্ট ব্যবসায়ি বিএনপি নেতা মাসুম মাহমুদ তালুকদার,আজিজ আহমেদ,মালেক মিয়ার নাম ব্যবহার করে একটি অসাধু ও স্বার্থান্বেষী মহল মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলে ব্যানার তৈরি করে মিছিল ও মানববন্ধন করেছে। বিষয়টি তাদের নজরে আসার পর তারা বিস্মিত ও হতবাক হয়েছেন।তারা দাবি করেন, বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট ইজারা তাদের নামে নয়। অথচ একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এর মাধ্যমে রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদক বলেছেন এটা উপজেলা প্রশাসনের এখতিয়ারভূক্ত নয়। এটা বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের হাতে রয়েছে। তারপরেও শ্রমিকদের কথা বিবেচনায় নিয়ে তিনি উধর্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবেন এবং পরিবেশ অধিদপ্তর থেকে অনুমতিপত্র গ্রহন এবং লাইসেন্সের ব্যবস্থা গ্রহনের পরামর্ম প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন,মিনি স্টোন ক্যাশার মিল মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ আমিরুল ইসলাম,ব্যবসায়ী নবী হোসেন,লাল মিয়া,রহম আলী,ব্যবসায়ী লোকমান হোসেন,বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব,ব্যবসায়ী জসিম উদ্দিন ও জয়ধর আলী প্রমুখ।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ