শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

সুজানগরে পদ্মা নদীর ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন

মো: নাঈম হোসাইন,পাবনা প্রতিনিধি: পদ্মা নদীর ভাঙ্গন হতে সাতবাড়ীয়া বাজার ও গ্রাম রক্ষার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া কাঞ্চন পার্ক ও মাছের আড়ত সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, পদ্মা নদী সংলগ্ন মাছের আড়তের সভাপতি দেলোয়ার হোসেন ঝন্টু, মৎস্যজীবী ইবাদুল ইসলাম, ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নাবিয়া খাতুন, সালমা খাতুন, নুর মোহাম্মদ মন্ডল, নায়েব আলী, আলী মন্ডল, আমিন উদ্দিন খান, বক্কার প্রমুখ। বক্তরা বলেন, অতিদ্রততম সময়ের মধ্যে যদি সাতবাড়ীয়ার কাঞ্চন পার্ক থেকে মাছের আড়ত পর্যন্ত জিও ব্যাগ না দেওয়া হয়, তাহলে এলাকার অনেক বসতবাড়ি নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাবে। সেই সাথে কাঞ্চন পার্ক সংলগ্ন বেড়ীবাঁধ ভেঙে সাতবাড়ীয়া বাজার, কলেজ, উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ, মন্দিরসহ অসংখ্য বসত বাড়ি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হবে।তারা আরও বলেন, ইতিমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করা হয়েছে, আমরা আশা করি যেন অতি দ্রুত সময়ে মধ্যে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ দেওয়ার ব্যবস্থা করা হয়।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ