বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য জব্দ আটক-১

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান চোরাচালান ও মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিন্ন ভিন্ন বিওপির বিশেষ টহলদল ০৫টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ইস্কাফ সিরাপ জব্দ এবং ০১ জন আসামী আটক করেছে।চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযানে বিজিবি’র দৃঢ় অবস্থানের প্রমাণ মিলেছে। বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) দুপুর আনুমানিক ০২:৪৫ ঘটিকায় অনন্তপুর বিওপি’র আওতাধীন অনন্তপুর ফরের মোড় (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিজিবি’র টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ মজিদুল ইসলাম (৪৫), পিতা-মৃত হোসেন আলী, গ্রাম-অনন্তপুর, পোস্ট-ঘুঘুরহাট, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রামকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২১,৫০০/- টাকা সহ আটক করতে সক্ষম হয়। অপরদিকে, ২৬ নভেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ০৩:৩০ ঘটিকায় বালারহাট বিওপি’র আওতাধীন বালাটারী (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে টহল পরিচালনাকালীন চোরাকারবারীদের গতিবিধি টের পেয়ে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়।
চোরাকারবারীদের ফেলে রাখা মালামাল তল্লাশী করে ০৬ কেজি ৪০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে একই স্থানে সন্ধ্যা ০৭:১৫ মিনিটে পৃথক অভিযানে চোরাকারবারীদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহলদল চ্যালেঞ্জ করে। তারা মালামাল ফেলে পালিয়ে গেলে সেখান থেকে ১১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। অন্যদিকে, ২৬ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় ঝাউরানী বিওপি’র আওতাধীন ছাতরদিঘী (থানা-হাতিবান্ধা ও জেলা-লালমনিরহাট) এলাকায় টহলদল একজন চোরাকারবারীকে মোটরসাইকেলযোগে আসতে দেখে চ্যালেঞ্জ করলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। উক্ত মোটরসাইকেল তল্লাশী করে ০৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
এছাড়া ২৭ নভেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৭:৫০ ঘটিকায় ঝাউরানী বিওপি’র আওতাধীন বুল্লির চৌপতি (থানা-হাতিবান্ধা ও জেলা-লালমনিরহাট) এলাকায় টহলদল একজন চোরাকারবারীকে মোটরসাইকেলযোগে আসতে দেখে চ্যালেঞ্জ করলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। উক্ত মোটরসাইকেলে থাকা ৮২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ভারতীয় গাঁজা ১৭ কেজি ৯০০ গ্রাম, যার সর্বমোট সিজার মূল্য ৬২,৬৫০/-টাকা এবং ভারতীয় ইস্কাফ সিরাপ ৯০ বোতল, যার সিজার মূল্য ৩৬,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৯৮ হাজার ৬শত ৫০ টাকা। এ ঘটনায় ১০ ভারতীয় ইয়াবা ও নগদ ২১,৫০০/- টাকাসহ আটকৃত আসামী মোঃ মজিদুল ইসলাম (৪৫), পিতা-মৃত হোসেন আলী, গ্রাম-অনন্তপুর, পোস্ট-ঘুঘুরহাট, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রামকে এর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্য ও নগদ টাকা সহ আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদক সংশ্লিষ্ঠ অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ