জামাল উদ্দিন : ঢাকা থেকে ছেড়ে আসা একটি সি ডিএম বাস যাত্রী নিয়ে যাওয়ার পথে সীতাকুণ্ডে একটি দাড়িয়ে থাকা ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে খাদে পড়ে যায়।এই দুর্ঘটনায় ঘটনাস্থলে চারজন হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন সহ মোট ছয়জন নিহত হয়। আহত হয়ে অন্তত ২০ জনের অধিক। তাদের সবাইকে সীতাকুন্ড হাসপাতাল সহ চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। ১৬ নভেম্বর রবিবার সন্ধ্যা ৬ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা থেকে আগত চট্টগ্রাম মুখি একটি সি ডি এম বাস সীতাকুণ্ড উপজেলার বটতল এলাকায় ওভারটেক করার সময় দাড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেয়।এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পেলে এবং বাসটি পাশে একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ৪জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে আরো দুজনসহ মোট ছয়জন মারা যায়। এই ঘটনায় অন্তত ২০জনের অধিক গুরুতর আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা।
ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে কুমিরা হাইওয়ে থানার পুলিশ, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উপস্থিতির মাধ্যমে উদ্ধার কাজ পরিচালনা করেন। ঘটনার চাক্ষুষ স্থানীয়রা বলেন, গাড়িটি একটি মোটরসাইকেল কে বাঁচাতে গিয়ে ওভারটেক করে। এবং পাশে দাড়িয়ে থাকা ড্রাম ট্রাকটিতে আঘাত করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে বাসের অনেকাংশ ধুমড়ে মুচড়ে যায়।ঘটনাস্থলে ৪জন মারা গেলেও আহতদের অবস্থা খুব একটা ভালো না। তাদের মধ্যেও নিহতের ঘটনা বেশ ঘটতে পারে বলেও মন্তব্য করেন স্থানীয়রা। তারাও আরো বলেন, এইভাবে দাড়িয়ে থাকা গাড়িগুলোর সাথে প্রায় সড়ক দূর্ঘটনা ঘটছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। কিন্তু প্রশাসনের নজরে আসেনা কখনো এসব অপরাধ।