শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মাদক মুক্ত সমাজ গড়তে আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে: কাজী ওমর ফারুক সামাজিক অপরাধ রোধে নৈতিক জাগরণ ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: হাফেজ মোহাম্মদ সিয়াম

সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান কার্যালয়ের সামনের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকালে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো: বেলায়েত হোসেন সরেজমিনে অভিযান তদারকি করে এলাকা দখলমুক্ত করার নির্দেশ দেন।সিডিএ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রধান কার্যালয় ঘিরে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গড়ে ওঠায় ভবনের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি সেবাগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।বুধবার পরিচালিত অভিযানে ফুটপাত ও আশপাশের এলাকা থেকে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনকালে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো: বেলায়েত হোসেন বলেন, কোনো অবস্থাতেই সিডিএ ভবনের আশপাশে অবৈধ স্থাপনা থাকতে দেয়া হবে না। এ দখলের পেছনে কোনো চক্র জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।তিনি বলেন, সরকারি ও সেবামূলক প্রতিষ্ঠানের সামনে ফুটপাত দখল হলে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়, জনসাধারণের চলাচলে ভোগান্তি বাড়ে এবং যানজট সৃষ্টি হয়। নগরীর শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
এর আগে সিডিএ চেয়ারম্যান শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন র‌্যাম্প এলাকা পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।



ফেসবুকে আমরা
নোটিশ