সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

সিএমএম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর হামলার অভিযোগ,থানায় লিখিত অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে একটি মামলার শুনানিতে অংশ নিতে তিনি সিএমএম কোর্টের ৪র্থ তলার ৬ নম্বর আদালতের সামনে অবস্থান করছিলেন। এ সময় বেলা আনুমানিক ১১টা ২৫ মিনিটের দিকে এক অজ্ঞাত ব্যক্তি তাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীর দাবি, তিনি প্রতিবাদ করলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে তাকে কিল-ঘুষি মারেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। হামলায় মুখমণ্ডল ও নাকে আঘাত পেয়ে তিনি রক্তাক্ত হন এবং একটি দাঁত নড়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া অভিযোগে আরও বলা হয়, আশপাশের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি আরও উত্তেজিত হয়ে প্রাণনাশের হুমকি দেন। পরে তার স্বামী সৈয়দ শাহ নেওয়াজ হোসেন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন।
হামলার পর আহত অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি।
অন্যদিকে, ভুক্তভোগী নার্গিস জুঁই অভিযোগে আরও উল্লেখ করেন যে, তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলমান রয়েছে। তিনি দাবি করেন, তার বাবার কেনা জমি ও ফ্ল্যাটকে কেন্দ্র করে স্বামীর পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে বিরোধের জেরে এই ধরনের ঘটনা ঘটতে পারে।
তিনি আরও অভিযোগ করেন, অতীতেও তাদের পরিবারের ওপর হামলা, ভয়ভীতি, দখল ও হয়রানির ঘটনা ঘটেছে। বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে ও পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমঝোতা হয়নি বলে দাবি করেন তিনি।ভুক্তভোগী সাংবাদিক নার্গিস জুঁই তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুকে আমরা
নোটিশ