মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান পাঁচ দিনের রিমান্ডে

সাধন রায়,লালমনিরহাট প্রতিনিধি:সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান
রংপুর: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জমান আহমেদকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল দশটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজার রহমান মেট্রোপলিটন আমলী আদালত -৩ এর বিচারক দেবী রানীর আদালতে তুলে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন।শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।পুলিশ জানায়, নুরুজ্জমান আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী মাহমুদুল হাসান মুন্না হত্যার ঘটনায় এজহার নামীয় আসামি।গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ।এর আগে বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে তাকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের ডাকঘর এলাকায় অবস্থিত তার ভাই ওয়াহেদুজ্জামানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে নুরুজ্জমানকে। জানা গেছে, সাবেক এই মন্ত্রী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলা নির্যাতনের নির্দেশ দিতেন। তার নির্দেশে রংপুর, লালমনিরহাটে ছাত্র জনতার আন্দোলনে হামলা চালানো হতো।গেল ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন প্রতাপশালী এই মন্ত্রী। আসামি পক্ষের আইনজীবী ইতফা আক্তার রিমান্ডের বিরোধিতা করে বলেন, মুন্না মারা গেছেন রংপুর আর আসামির বাড়ি লালমনিরহাটে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ