শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর:

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস টিম জুন/২০২৬ মাসে ইতিপূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হতে বিভিন্ন ব্র্যান্ডের ২৪ টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য-২৪×১৫০০০=৩,৬০,০০০/- টাকা। এছাড়াও প্রতারিত হওয়া ০৩ জন ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে জুন মাসে বিকাশের সর্বমোট=৩৮,৬৪০/- টাকা উদ্ধার করেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরা যাত্রা শুরু করার পর হতে অদ্যবধি সর্বমোট-১৭০৩ টি মোবাইল ফোন উদ্ধার করতঃ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। যার আনুমানিক মূল্য-১৭০৩×১৫,০০০=২,৫৫,৪৫০০০/- টাকা এবং অভিযোগের প্রেক্ষিতে বিকাশ/নগদের সর্বমোট-৪৫,৪৫,৩৩৫/- টাকা উদ্ধার করত: প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

অদ্য ১৫ জুন ২০২৬ খ্রিঃ তারিখে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়।

এসময় পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারে অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানান এবং সাইবার প্রতারণা থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক জুন/২০২৬ খ্রি. মাসের উদ্ধারের পরিসংখ্যানঃ

∆ সকল থানা থেকে মোবাইল হারানো প্রাপ্ত জিডি- ৭৬ টি।
∆ জুন/২০২৬ মাসে উদ্ধারকৃত মোবাইল- ২৪ টি।
∆ জুন/২০২৬ মাসে ০৩ জন ভিকটিমের বিকাশের টাকা উদ্ধার-৩৮,৬৪০/- টাকা।
∆ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরা যাত্রা শুরু করার পর হতে অদ্যবধি সর্বমোট-২৩৪ জনকে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, ইমো, হোয়াটসএ্যাপ ইত্যাদি) হ্যাকিং সংক্রান্ত সেবা প্রদান করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ