সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

সাতক্ষীরা ভোমরা সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ আটক ১

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: ১৪ নভেম্বর ১১,৫০ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোহাম্মদ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল ১ জন আসামীসহ আনুমানিক ১ কেজি ২০৫ গ্রাম ৩৯ মিলিগ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরাস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৩,১-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফলমোড় নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার মোহাম্মদ আফজাল হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।এ সময় চোরাকারবারী পায়ে হেঁটে সীমান্তে গমনকালে আভিযানিকদল বর্ণিত স্থান হতে বাংলাদেশী নাগরিক মোহাম্মদ সুমন ইসলাম (১৭) পিতা-মৃত আব্দুল গফুর গাজী, গ্রাম-লক্ষীদাড়ি, ডাকঘর-ভোমরা, থানা ও জেলা-সাতক্ষীরা’কে ১টি মোবাইলসহ আটক করে।
পরবর্তীতে উক্ত ব্যক্তিকে তল্লাশী করে তার পরিহিত প্যান্টের পকেটে কালো স্কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করে।উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ২০৪ গ্রাম ৭০০ মিলিগ্রাম যার মূল্য ১,৪০,৬৬,০৭৭ টাকা, ১টি মোবাইল-২০,০০০ টাকা। সর্বমোট মূল্য ১,৪০,৮৬,০৭৭ এক কোটি চল্লিশ লক্ষ ছিয়াশি হাজার সাতাত্তর টাকা।
স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ