সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন পোরশায় মাদকবিরোধী অভিযান: ৫০০ লিটার মদ তৈরির উপকরণ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ভবিষ্যতের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত চান বীর জুলাই যোদ্ধারা বহাল থাকুক তাঁদের ন্যায্য অধিকার ও মর্যাদার জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ হলের সামনে গ্রিল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে : আইনমন্ত্রী পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃ-ত্যু সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক নওগাঁর পত্নীতলায় আমাইড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আব্দুল সবুর খানের দোয়া ও সমর্থন প্রার্থনা পূর্বধলায় রওশন মুন্নির নামে নানা অভিযোগে সাতক্ষীরা বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী

সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা প্রতিনিধিঃধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতা মোল্লাবাড়ি মরহুম গফুর বিশ্বাসের বাড়ির সামনে দিয়ে ও ০৯নং নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের হাজী নূরুল ইসলামের মসজিদের সামনে হতে ঋষিপাড়া পর্যন্ত ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে।রবিবার (১৩ সেপ্টেম্বর )বিকেলে জেয়ালা উত্তরপাড়া বায়তুল নূর জামে মসজিদ প্রাঙ্গনে সড়ক উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। অনুমোদিত প্রকল্পে সড়কটির কার্যকর দৈর্ঘ্য ৯১৫ মিটার এবং রোড আইডি ২৮৭৮২৫১৪০।উদ্বোধন অনুষ্ঠানে ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ, ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আশরাফুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি কমবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল সহজ হবে এবং স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ