সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থার প্রতিনিধিদের সাথে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ কাউসার আজিজ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার সাহেদ হোসেন প্রমুখ